শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সাইফ হাসানের চেষ্টার পরেও ভারতের কাছে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগে ব্যাট করে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দেয় সুরিয়াকুমারের দল। জবাবে ১২৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

এই ম্যাচের ফলাফলে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ থেকে বিদায় নিলো শ্রীলঙ্কা। আগামীকাল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি হবে তাই অলিখিত সেমিফাইনাল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ইনজুরিতে লিটন দলে না থাকায় ক্যাপ্টেন্সির ভার পড়ে জাকেরের ওপর। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

শুরুতে বোলাররা বেশকিছু রান দিয়ে ফেলেছিলেন, তবে শেষের দিকে দারুণ ক্যামব্যাক ফিজদের। ২০ ওভারে ভারতের রান গিয়ে থামে ১৬৮-তে। বাংলাদেশের পক্ষে ২৭ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট পান তানজিম সাকিব, মোস্তাফিজ ও সাইফুদ্দিন।

ভারতের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলীয় ৪ ও ব্যক্তিগত ১ রানেই দুবের তালুবন্দি হয়ে বুমরাহর বলে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম। নতুন ব্যাটার পারভেজ ইমনের ব্যাট থেকে আসে ২১ রান। কুলদ্বীপ যাদবের বলে অভিষেক শর্মার ক্যাচে সাজঘরে ফেরেন তিনি।

তাওহীদ হৃদয়ের ব্যাট হাসেনি এদিন। মাত্র ৭ রান করেই আক্সার প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। শামীম হোসেন বিদায় নেন শূন্য রানে।

একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন ওপেনার সাইফ হোসেন। খেলেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ১২৭ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ভারতের হয়ে ১৮ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন কুলদ্বীপ যাদব। ২টি করে উইকেট পান বুমরাহ ও বরুন।

উল্লেখ্য, ২ ম্যাচের দুটিই জিতে সুপার ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ভারত। সমান সংখ্যক ম্যাচে ১টি করে জয় ও হার রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। আগামীকাল দু’দলের মুখোমুখিতে জয়ী দল পাবে মেগা ফাইনালের টিকিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ