শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শ্রীলঙ্কার থেকে ১২৭ রানে এগিয়ে দিনশেষ করল বাংলাদেশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শ্রীলঙ্কার গলে বাংলাদেশের চেয়ে ১২৭ রানে পিছিয়ে থেকে গল টেস্টের তৃতীয় দিনটা শেষ করেছে শ্রীলঙ্কা। প্রথম সেশনে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে।

শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪৭ রানে। অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান তাইজুল ইসলাম। এরপর দিনেশ চান্ডিমালকে (৫৪) নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৭ রান যোগ করেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা। নাঈম হাসান চান্ডিমালকে আউট করার পর বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিশাঙ্কা।

নিসাঙ্কাকে থামানোই যাচ্ছিল না। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি ছোঁয়ার খুব কাছে চলে যান তিনি। শেষ বিকেলে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে অবশেষে নিসাঙ্কাকে সাজঘরে ফেরাতে সক্ষম হয় বাংলাদেশ। দলীয় ৩৩১ রানের মাথায় ২৫৬ বলে ১৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নিয়েছেন পাথুম নিসাঙ্কা।

এরপর কামিন্দু মেন্ডিসের সাথে যোগ দেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। শেষ বিকেলে কামিন্দু এবং ধনঞ্জয়া চালিয়ে খেলেছেন। দ্রুত তুলেছেন রান। বাংলাদেশের লিডটাও কমিয়ে আনা গেছে তাতে। ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। কামিন্দু অপরাজিত আছেন ৫৬ বলে ৩৭ রান করে। ২৬ বলে ১৭ রান করে টিকে আছেন ধনঞ্জয়া। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ১২৭ রানে।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুমিনুল হক এবং হাসান মাহমুদ।

আগামীকাল চতুর্থ দিনের খেলাও শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল সোয়া ১০টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ