শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শান্ত-মুশফিকের ব্যাটে বাংলাদেশের রঙিন দিন

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শ্রীলঙ্কার গলে প্রথম দুই-তিন দিনে প্রচুর রান হবে! টেস্ট শুরুর আগে এমন আশার কথাই শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়কের কথার সঙ্গে মাঠের পারফরম্যান্সকে মেলাতে পারেননি এনামুল হক বিজয়, সাদমান ইসলাম ও মুমিনুল হকরা। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে শঙ্কা জাগলেও সেটা হতে দেননি শান্ত ও মুশফিকুর রহিম। বাংলাদেশকে বিপদ থেকে টেনে তোলার পাশাপাশি নিজেরাও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

দিনের শুরুতে হোঁচট খেলেও শেষটা অসাধারণ হলো বাংলাদেশ দলের। গল টেস্টে প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। শেষ বিকেলে সেঞ্চুরি হাঁকিয়ে টিকে আছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম।

দিনের শুরুতে মাত্র ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩ উইকেটে ১৮২ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল টাইগাররা। ফিফটি তুলে নিয়েছিলেন শান্ত এবং মুশফিক দুজনই।

চা বিরতি শেষেও ব্যাট হাতে সাবলীল শান্ত-মুশফিক। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শটে তুলেছেন রান। শ্রীলঙ্কান বোলারদের সামনে এদিন যেন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে যান দুজন। তাদেরকে কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না।

এরপর একে একে সেঞ্চুরি ছুঁয়েছেন শান্ত ও মুশফিক।

শান্ত-মুশফিকের ব্যাটে চড়ে এখন প্রথম ইনিংসে বড় সংগ্রহের আশায় টিম বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ