শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

রাজনৈতিক কারণে কোহলিদের বাংলাদেশ সফরে রাজি নয় ভারত সরকার

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও ভারতের সঙ্গে বিরূপ সম্পর্কের জের ধরে তাতে অনিশ্চয়তা তৈরি হয়। আসন্ন সিরিজ নিয়ে বিসিবিকে সরকারের অনুমতির অপেক্ষায় থাকার কথা জানিয়েছিল রোহিত-কোহলিদের বোর্ড বিসিসিআই। সেই সিরিজ এবার স্থগিত হতে যাচ্ছে! (খবর: বিবিসি)

সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে– বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। পুরোপুরি ‘রাজনৈতিক কারণেই’ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখন সিরিজ না হলেও পরে আবারও সময়সূচি পুনঃনির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিল্লি মনে করছে, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে– তাতে সে দেশে গিল-রাহুলদের সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। বাংলাদেশ-ভারতের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে। সরকারের এই মনোভাব জানার পর বিসিসিআই এই সফর ‘রিশিডিউল’ করার জন্য বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে, যা বিসিবির কর্মকর্তারাও নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ