শিরোনাম
রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতির মৃত্যু

রাকিবুল হাসান পরাগ নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা জাহাঙ্গীর আলম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীর আলম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাদের পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে হাজির হলে বিচারক জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়। রবিবার ভোরে আবার অসুস্থ্য হলে জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ