“নারী শিক্ষা, আলো ঘরে ঘরে জ্বালো নারী পুরষ সমতা গড়ে তুলি একতা এই প্রতিপাদ্য সামনে রেখে নিজেরা করি’ ভুমিহীন সমিতির উদ্যোগে( ১৭ ডিসেম্বর) দুপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক স্মরণসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় নিজেরা করি রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও নিজেরা করি এনজিওর কার্যকরী সদস্য গীতিআরা নাসরিন,বক্তব্য রাখেন হারস্টোরি ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ক্যাটেরিনা ডন,মহিলা পরিষদ রংপুর জেলা মাহমুদা বেগম, রোকেয়া গবেষক ও মাহিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক নাসিমা আক্তার,রংপুর জজ কোটের আইনজীবি মনির চৌধুরী বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম দুলাল,কিশোরী কন্যা লক্ষ্মী রানীসহ অনেকে বক্তরা বলেন, নারী অধিকার ও ক্ষমতায়নে কাজ করতে, প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে জাতিকে জাগ্রত করা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে, যেখানে নারী শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, ও সামাজিক সমতার বিষয়ে আলোচনা হয়, যা বেগম রোকেয়ার স্বপ্ন ও আদর্শকে তুলে ধরে। সাম্প্রতিক বছরগুলোতে, ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ এই থিমে দিবসটি পালিত হয়েছে, যেখানে র্যালী, সেমিনার, এবং সম্মাননা প্রদানের মাধ্যমে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।
রোকেয়ার স্মরণ নারী শিক্ষা ও জাগরণের পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী (৯ ডিসেম্বর, ১৮৮০-১৯৩২)।মূল প্রতিপাদ্য: “নারী শিক্ষা, আলো ঘরে ঘরে জ্বালো নারী পুরষ সমতা গড়ে তুলি একতা নারী অর্থনৈতিক মুক্তি, ও অধিকার প্রতিষ্ঠা”। প্রান্তিক ভুমিহীন নারী ও শিশুদের নিয়ে কাজ করা এই সংস্থাটি রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী অধিকার প্রতিষ্ঠা আলোচনা সভা নারী উন্নয়ন ও অসমতা দূরীকরণে আলোচনা। র্যালী ও মানববন্ধন সচেতনতা বৃদ্ধি ও সহিংসতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।