শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

মে মাসের ২৪ দিনে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স!

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ২২৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪০১ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে নয় কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ ঘিরে দেশে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীর বাংলাদেশিরা। এতে রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত দেশে ৬৩ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ডলার এসেছে। ১১ থেকে ১৭ মে পর্যন্ত দেশে এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স। ৪ থেকে ১০ মে দেশে এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। আর মাসের প্রথম তিন দিনে ৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এদিকে, গত মার্চে দেশে আসে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর গত ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ