শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কি সন্ত্রাস? : সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এদিন সকালে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও আদালতে তোলা হয়। এক হাতে হাতকড়া পরা অবস্থায় তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সঙ্গে থাকা—এগুলো কি সন্ত্রাস? দেশের সূর্য সন্তানরা এ দেশ স্বাধীন করেছে, তাদের পাশে দাঁড়ানো কি সন্ত্রাস?”

তিনি আরও বলেন, “এই দুই হাত দিয়ে আমি লিখি।

সাংবাদিকরা কী লিখবে, কার পক্ষে লিখবে—বলুন আপনারা? সন্ত্রাসের বিরুদ্ধে লিখি, দুর্নীতির বিরুদ্ধে লিখি। এ হাত দিয়ে লেখাকে কি আপনারা সন্ত্রাস মনে করেন?”

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না প্রশ্ন রাখেন, “মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো—এটা কি সন্ত্রাস? দেশের সূর্য সন্তানদের সঙ্গে থাকা কি সন্ত্রাস মনে হয় আপনাদের? আসলেই কি আমরা সন্ত্রাস করেছি?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ