শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

মিরাজকে অধিনায়ক বানিয়ে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটের সিরিজের ইতিমধ্যে একটি টেস্ট ম্যাচ শেষ হয়েছে দুই দলের। আগামী ২৫ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। এরপর দুই দেশ মাঠে নামবে সাদা বলের ম্যাচ খেলতে। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। সেই সিরিজকে সামনে রেখে একদিনের ক্রিকেটের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে তার দারুণ পারফরম্যান্স এই ফিরে আসার পেছনে বড় কারণ। সর্বশেষ ২০২৩ সালের এশিয়া কাপে খেলেছিলেন নাঈম, যেখানে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর শেষ ওয়ানডে ম্যাচ খেলেন। তারপর জাতীয় দল থেকে দূরে ছিলেন, কিন্তু এবার আবারও সুযোগ পেয়েছেন।

এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে সৌম্য সরকারকে দলে জায়গা পাননি। চোট থেকে সুস্থ হয়ে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও দলে ফিরেছেন। দুজনেই বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে, বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া লিটন কুমার দাসও এবার দলে ফিরেছেন।

তবে সৌম্য সরকারের জন্য দুঃখজনক খবর। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন তিনি, কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ডাক মারার পর আর সুযোগ পাননি। সম্প্রতি চোট থেকে ফিরেছেন সৌম্য, তবে নির্বাচকরা তাকে শ্রীলঙ্কা সিরিজে বিবেচনা করেননি। তিনি এবার শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরিবর্তে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে দল- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ