শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মিডিয়ার উদ্দেশে যে বার্তা দিলেন ‘মার্চ ফর গাজা’র আয়োজকরা

ডেস্ক নিউজ / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে মিডিয়ার উদ্দেশ্যে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মঞ্চ থেকে বলা হয়েছে, মিডিয়ার কর্মী, সাংবাদিক এবং আমাদের স্বেচ্ছাসেবক কেউ কারো বিরুদ্ধে না। কাজেই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। আপনাদের কারণে আমরা ফিলিস্তিনের মুসলিমদের ওপর নৃশংস হামলার খবর পেয়েছি।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এমন ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি থেকে মিডিয়ার উদ্দেশ্যে বলা হয়, আমরা ফিলিস্তিনের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন। এই মুহূর্তে মিডিয়া স্বাধীন, আপনারা স্বাধীনভাবে লিখতে পারছেন। আশা করি আপনারা আমাদের কর্মকান্ডকে সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক সহযোগিতা করবেন। আপনাদের কারণেই আমরা আজকে প্রতিনিয়ত প্রতিমুহূর্তে খবর পাচ্ছি ফিলিস্তিনের ভাইদের কীভাবে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। আপনারা দায়িত্বশীল। আপনাদেরকে আমরা আমাদের পাশে পেতে চাই, অনেক সহযোগিতা পেতে চাই। আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বি না। আপনারা আমাদেরকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করুন, আমাদের পাশে দাঁড়ান, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি।

এদিন মার্চ ফর গাজার কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে সাংবাদিকদের একাংশের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপরই কর্মসূচির মঞ্চ থেকে সবার উদ্দেশ্যে এই দৃষ্টি আকর্ষণ করা হয়।

দেশি-বিদেশি মিডিয়াও কর্মসূচিতে উপস্থিত হয়েছে। মঞ্চের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে মিডিয়ার সাংবাদিকদের পরিচয়পত্র দেখাতে অনুরোধ করা হয়। পরিচয়পত্র এবং কার্ড ছাড়া কেউ যেন ভিতরে প্রবেশ না করেন সে বিষয়ে অনুরোধ করা হয়।

এদিকে, আজকের কর্মসূচির যারা মেহমান তারা মঞ্চে যাবেন। বাকিদেরকে মঞ্চে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম পাঠ করবেন একটি ঘোষণাপত্র করবেন এবং মোনাজাতের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ হবে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকেই সারাদেশের আগত মুসল্লিরা অংশ নিয়েছেন মার্চ ফর গাঁজা কর্মসূচি।

ইবনে সিনাসহ দশটি মেডিকেল বুথ চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছে বলে ঘোষণা দেওয়া হয়েছে মার্চ ফর গাজার কর্মসূচি থেকে।

আয়োজক কমিটি বলেন, কর্মসূচিতে আগত সবার জন্য আমরা মেডিকেল বুথ স্থাপন করেছি। প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধপত্রসহ উপকরণাদি রয়েছে এ বুথগুলোতে।

প্রাথমিকভাবে পানি, স্যালাইনসহ সবকিছুই রাখা হয়েছে। অবস্থান করছেন চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টরা। প্রতিটি মেডিকেল বুথে স্বেচ্ছাসেবকরা অনবরত কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ