নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলায় জব্দকৃত মোটরসাইকেল মালিকের স্বজনের কাছে ফের বিক্রির সময় আটক করা হয়েছে।
গত ২৯শে মে রাতে কয়ানিজপাড়ার মাদক ব্যবসায়ী ফারুক হোসেনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে মাদক, নগদ অর্থ এবং একটি Haojue মোটরসাইকেল (চেসিস নম্বর-☆LC6PCJ6S5H0000264★) জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক ফারুক ও তার স্ত্রীকে আটক করা হয়।
জব্দকৃত এই মোটরসাইকেলটি পরবর্তীতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাকডোকরা গ্রামের জনৈক শাহিন বিক্রি করার চেষ্টা চালায়। আজ, ২২ অক্টোবর বুধবার সন্ধ্যায়, শাহিন ওই ইউনিয়নের ধলাগাছ এলাকার পশ্চিম পাড়ায় ফারুকের শ্যালক আতিক হাসানের কাছে মোটরসাইকেলটি বিক্রি করতে আসে। আতিক হাসান নিজের ভগ্নিপতির মোটরসাইকেলটি চিনতে পেরে কৌশলে সেটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।