শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি, ওসির অপসারণের দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল ও স্মারকলিপি প্রদান

নীলফামারী প্রতিনিধি / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মাদকবিরোধী আন্দোলনে সোচ্চার হওয়ায় সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঘুস বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে মানববন্ধন শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

স্থানীয়দের অভিযোগ, ওসি আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় সাধারণ মানুষকে ও সাংবাদিকদের ভয়ভীতি ও হুমকি প্রদানের ঘটনাও ঘটিয়েছেন।

আরও অভিযোগ রয়েছে— তার কর্মকাণ্ডের সমালোচনা করলে সাংবাদিকদের রাজনৈতিক দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করেন, যাতে তাদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হয়।

প্রতিবাদকারীরা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রথমেই মাদক ব্যবসায়ীদের রক্ষাকারীদের বিচারের আওতায় আনতে হবে। ওসির অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ