শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব খানের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার সাবেক সদস্য সচিব সাকিব খানকে গভীর রাতে “আওয়ামী কায়দায়” গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বগুড়ার ছাত্র-জনতা। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথা মোড়ে “ছাত্র ও জনতার আয়োজনে” এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সারাদেশজুড়ে সরকার বিরোধী তরুণ ও ছাত্রনেতাদের ভয় দেখিয়ে দমন করার অপচেষ্টা চলছে। সাকিব খানের গ্রেফতার সেই রাজনৈতিক প্রতিহিংসারই অংশ। বক্তারা বলেন,“একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা জনগণের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান সরকার সেই অধিকার কেড়ে নিতে চায় দমন-পীড়নের মাধ্যমে।”

কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপির সংগঠক শওকত ইমরান, আব্দুল্লা আল সানি, এবং ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। তারা সাকিব খানের নিঃশর্ত মুক্তি দাবি করে হুঁশিয়ারি দেন,“যদি দ্রুত মুক্তি না দেওয়া হয়, তবে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, রিয়াদ হোসেন, মাহফুজ মোল্লা, তাওহিদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন,“যুব সমাজকে ভয় দেখিয়ে থামানো যাবে না। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবই।”

উল্লেখ্য, এর আগে সোমবার ভোর রাতে যৌথ বাহিনীর অভিযানে সাকিব খানকে গ্রেফতার করা হয়। পরে ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ