শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের ২য় দিনশেষে ৫০০ রানের স্বপ্ন দেখছে বাংলাদেশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

শ্রীলঙ্কার গলে টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেমেছেন শুরুতেই। ২৭৯ বলে ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন শান্ত। ডাবল সেঞ্চুরির থাকলেও বঞ্চিত হয়েছেন ক্যাপ্টেন।

এরপর মুশফিকুর রহিমের সাথে জুটি বাঁধেন লিটন দাস। ক্রিজে দারুণভাবে জমে যান দুজন। মুশফিক এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। লিটন ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজে। ফিফটি ছুঁয়ে ফেলেন লিটন। মুশফিক পার করেন ১৫০।

বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় সেশনে খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। যার প্রভাব পড়েছে তৃতীয় সেশন। গলে ফ্লাডলাইটের ব্যবস্থা না থাকায় আলোকস্বল্পতার কারণে ১১ ওভার আগেই শেষ হয়েছে তৃতীয় সেশনের খেলা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান।

লিটন দাস ও ‍মুশফিকুর রহিম আউট হওয়ার পর দ্রুতই উইকেট হারাচ্ছে বাংলাদেশ। জাকের আলী অনিক, নাঈম হাসান ও তাইজুল ইসলাম ফিরে যাওয়ায় অল আউটের পথে সফরকারীরা। শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে এসেছেন নাহিদ রানা। তবুও শেষ উইকেটে একটা জুটি আশা করছে বাংলাদেশ, আশা করছে ৫০০ রানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ