শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিয়ে বাড়িতে নাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মাদারীপুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচগানকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উত্তর খাগছাড়া গ্রামের কাওসার তালুকদারের মেয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচগান চলছিল। সেখানে স্থানীয় ইউপি সদস্য সাগর বেপারীর (সাগর মেম্বার) গ্রুপ ও হাকিম কাজীর গ্রুপের কিশোররা অংশ নেয়। ওই সময় উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর পরদিন বিকেলে উত্তর খাগছড়া নতুন বাজারে দুই পক্ষের মধ্যে সালিশ বসে। সালিশ চলাকালে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে চলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও অন্তত ১৫টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে রয়েছেন, সুচিয়া ভাঙ্গা গ্রামের আলামিন সন্ন্যামাত, জামাল ঢালী, অলিল ঢালী, শাহ আলম সন্ন্যামাত এবং উত্তর খাগছাড়া গ্রামের রেজাউল চৌকিদার, কাওসার তালুকদার, কামাল হোসেন, সাব্বির শিকদার, শুভ কাজী, রোমান কাজী, আরিফ কাজী ও ইব্রাহিম কাজী সহ অন্তত ১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ