শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিয়ে বাড়িতে গরুর মাংস কম দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২৫

ডেস্ক রিপোর্ট / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

জামালপুরে বিয়ে বাড়িতে বর পক্ষকে গরুর মাংস কম দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে বরসহ ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন।

আহতরা হলেন- আব্দুল মাজেদ সরদার (৪৮), রিপন সরদার (৪৫), রুকন সরদার (৩৮), বাবু (৩২), লাভলু (৩৫), শহিদুল্লাহ (৩৬), বুরুজ বাবুর্চি (৪৫), আল আমিন (৩০), আলমগীর হোসেন (২৫), মাহফুজ (৩৫), আবু সামা (৪৫) ও মেয়ের নানা আব্দুল মালেক (৫৫)। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। এছাড়াও উভয়পক্ষের আরও প্রায় ১০ থেকে ১২ জন নারী ও পুরুষ আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্করের সঙ্গে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার আছাদুল্লাহর মেয়ের বিয়ে হয়। ওই বিয়ের আনুষ্ঠানিকতা হয় সোমবার। অনুষ্ঠানে খাবার দিলে ছেলে পক্ষকে গরুর মাংস কম দেওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হন। পরে ছেলে পক্ষ নতুন বউকে না নিয়েই মেয়ের বাড়ি থেকে চলে যান।

চরপাকেরদহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ আলী জানান, খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। মেয়ে পক্ষ ছেলে পক্ষকে আটকে রেখেছিল। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে গেছে।

বরের চাচা আব্বাস আলী বলেন, খাবর নিয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে মেয়ে পক্ষের লোকজন আমাদের কয়েকজনকে মারধর করেছে। পরে পুলিশ আমাদের উদ্ধার করে। ৯টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। এখানো আমাদের ৫টি মোটরসাইকেল মেয়েদের বাড়িতে আছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন ঢাকা পোস্টকে বলেন, বিয়ে বাড়িতে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হয়নি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ