শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিপিএলে নতুন দল হিসেবে আসতে চলেছে ‘নোয়াখালী রয়্যালস’

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এই বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নতুন কিছু দলও। এর মধ্যে বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আবেদন জানিয়েছে একটি প্রতিষ্ঠান।

নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানটির নাম সায়ান গ্লোবালস। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এক ব্যবসায়ী। আহমেদ জামিল নামের এই ব্যবসায়ী থাকেন ইংল্যান্ডে।

দল নেয়ার জন্য বিসিবিতে তারা একটি আবেদন পত্রও দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘সম্প্রতি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৫’-এর ১১তম আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিকার অর্জনের জন্য আগ্রহ প্রকাশের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে, সায়ান্স গ্লোবালের পক্ষ থেকে আমাদের আগ্রহ প্রকাশ করতে চাই ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি দলকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে অন্তর্ভুক্ত করার।’

তারা আরও লিখেছে, ‘সায়ান্স গ্লোবাল হচ্ছে এমন কিছু উদ্যমী ক্রীড়া সংগঠকের উদ্যোগ, যারা নোয়াখালী ও বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে আমাদের পেশাদার কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আরও বিশ্বাস করি, ‘নোয়াখালী রয়্যালস’ দল হিসেবে ‘বিপিএল টি-টোয়েন্টি ২০২৫’-এ অংশগ্রহণ করলে এই টুর্নামেন্টে উল্লেখযোগ্য ব্র্যান্ড ভ্যালু যোগ হবে।’

বিপিএলে নোয়াখালীর দল আসবে- নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের এই আশা অনেক দিনের। অবশেষে সেই আশা আলোর মুখ দেখতে পারে এবার। বিপিএলে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি হতে বিসিবিতে আবেদন করেছে একটি প্রতিষ্ঠান।

বিপিএলে নোয়াখালীর দল আসবে- নোয়াখালীর ক্রিকেটপ্রেমীদের এই আশা অনেক দিনের। অবশেষে সেই আশা আলোর মুখ দেখতে পারে এবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ