শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আসাদুল ইসলাম ইটনা গ্রামের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল ইসলাম আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি নদী পার হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ