শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বাবা হারালেন টাইগার পেসার এবাদত হোসেন

স্পোর্টস ডেস্ক / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাবা হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। তার বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

বৃহস্পতিবার অসুস্থ বোধ করছিলেন তিনি। তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের সংবাদ মাধ্যম জানায়, এবাদত হোসেন চৌধুরীর বাবা ছিলেন সাবেক বিজিবি সদস্য। তিনি অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। তার ফলে শারীরিকভাবে অনেকটা সুস্থও ছিলেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এসময় এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে শেষমেশ তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সংবাদ মাধ্যমকে এবাদত বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে আমি নিজেই তাকে নিয়ে সিলেটে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ পথেই বাবা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, তা কখনও কল্পনা করিনি। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

আজ শুক্রবার সকাল ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ