শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ সীমান্তে ৪৬১ কোটি রুপির চোরাই পণ্য জব্দ করেছে বিএসএফ

ডেস্ক নিউজ / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা নস্যাতের সময় গত বছর রেকর্ড ৪৬১ কোটি রুপি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে জব্দকৃত এই পণ্যের পরিমাণ গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বলে মঙ্গলবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় জানানো হয়েছে।

সংসদে এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চোরাচালানের কার্যক্রম প্রতিরোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর ২৪ ঘণ্টা নজরদারি ও টহল রয়েছে।

লোকসভায় দেওয়া ভারতীয় এই মন্ত্রীর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২ হাজার ৮০৬ কোটি রুপি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিএসএফ। এর মধ্যে কেবল গত বছরই জব্দ করা হয়েছে ৪৬১ দশমিক ০৭ রুপির পণ্য; যা গত এক দশকের মধ্যে এক বছরে সর্বোচ্চ।

নিত্যানন্দ রাই বলেছেন, আন্তঃসীমান্ত চোরাচালান প্রতিরোধে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, সীমান্তে বিএসএফের অতিরিক্ত জওয়ান মোতায়েন, সীমান্ত বেড়া নির্মাণ, ফ্লাডলাইট স্থাপন, নৌযান ও নৌকার ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। জলবেষ্টিত সীমান্ত অঞ্চলে সীমান্ত পর্যবেক্ষণ চৌকি স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ