শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বাংলাদেশের মাটি কখনোই ভারতবিরোধী কাজে ব্যবহার হবে না: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড কখনোই ভারতবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হবে না। পাকিস্তান বা চীনের প্রভাব নিয়ে যেকোনো উদ্বেগ তিনি উড়িয়ে দিয়েছেন।

ভারত ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকারে রিয়াজ হামিদুল্লাহ ভারত-বাংলাদেশ সম্পর্ককে কয়েক দশকের পুরোনো সম্পর্ক হিসেবে বর্ণনা করেন, যা পারস্পরিক আস্থা, যৌথ অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক বন্ধনে গঠিত।

তিনি বলেন, ‘পাকিস্তান বা চীন নিয়ে ভারতের চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের মাটি কখনোই ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হবে না।’

বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থান এবং চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছে তিনি এই মন্তব্য করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ভবিষ্যৎ দিক নির্দেশ করে রিয়াজ হামিদুল্লাহ বলেন, শিক্ষা এবং দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে— যা শুধু সম্পর্ক মজবুত করবে না, বরং দুই দেশের সমাজের জন্য দীর্ঘস্থায়ী মূল্যবোধ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ অবশ্যই আছে, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো— আমরা কি আমাদের অর্থনৈতিক স্বার্থগুলো এমনভাবে গড়ে তুলতে পারি যাতে এই সম্পর্ককে নিরাপত্তা-নির্ভর করে না তুলতে হয়?’

ভারতের মেডিকেল ভিসা ও অন্যান্য সীমান্ত পারাপারের আদান-প্রদান বন্ধ হওয়ায় মানুষে-মানুষে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন হাইকমিশনার। তিনি বলেন, ‘মানুষ কষ্ট পেয়েছে। ভারতের সঙ্গে সাংস্কৃতিক আত্মীয়তা বাস্তব, কিন্তু আপনি যদি একে অবহেলা করেন, তবে তা টিকে থাকবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ