শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারি করা অপর দুই জন হলেন- নঈম নিজাম এবং শাহেদ মুহাম্মদ আলী।

সোমবার বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন বিচারক। গতকাল রবিবার আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি আমরা। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

এর আগে গত ২৬ মে অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক চাকুরি শুরু করেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর তিনি পদত্যাগ করেন। কোম্পানির কাছে দীর্ঘ দিনের সার্ভিস বেনিফিট বাবদ টাকা পাওনা হন। ওই টাকা পরিশোধ বাবদ তাকে ১০ টি চেক প্রদান করা হয়। যার মধ্যে দুইটি চেক নগদায়ন করা হয়। অপর ৮ টি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকার। দুইটি চেক নগদায়নের রাহেনুর ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুগদা শাখায় জমা প্রদান করেন। চেকগুলো গত ২৩ মার্চ অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার হয়।

গত ৮ এপ্রিল তিনি আসামিদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে তারা পাওনা টাকা পরিশোধের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মামলা করেন ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ