শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বড় দুর্ঘটনা থেকে বাঁচল বিমানের ফ্লাইট, এক চাকা ছাড়া ঢাকায় জরুরি অবতরণ

ডেস্ক নিউজ : / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। মাঝ আকাশে চাকা খুলে যাওয়া বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলেন।

শুক্রবার (১৬ মে) দুপুর দুইটার দিকে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, কক্সবাজারের ফ্লাইটটির পাইলট উড্ডয়নের পরপরই ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ফ্লাইটটির ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।

পরে পেছনের এক চাকাতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ