শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে নিখোঁজের নয়দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুরে নিখোঁজের নয়দিন পর আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক অটোরিকশা চালকের অর্ধগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগড়া তালপুকুরপাড়ার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— একটি চক্র তার অটোরিকশা ছিনতাইয়ের পর হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, জলাশয়ে মরদেহ ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় হাজারো মানুষ ভিড় করেন। এসময় নিহতের স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

স্বজনরা জানান, গত ৩০ আগস্ট একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নিজের অটোরিকশায় নতুন ব্যাটারি সংযোজন করেছিলেন আবু বক্কর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অটোরিকশা ছিনতাইয়ের জন্যই চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ