শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ৫

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফাহাদ (২০)। তিনি বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। নিহত ফাহাদ একই এলাকার আব্দুল লতিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহাদের মামা মশিউর রহমান কাকন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫), কাহালু উপজেলার দোয়ারী গ্রামের রমজান আলীর ছেলে নয়ন (৪০), এ ছাড়া এই দুর্ঘটনায় আহত আরও দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন,

“সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফাহাদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে পরিবারের বড় স্বপ্ন ছিল বলে জানিয়েছেন স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ