শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বগুড়ায় যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়ায় তূর্য (২৪) নামের এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে শহরের দত্তবাড়ি কালী মন্দির এলাকার সামনে এ ঘটনা ঘটে।

আহত তূর্য পৌরসভার চক সূত্রাপুর এলাকার বিদ্যুৎ কুমারের ছেলে। স্থানীয়রা জানান, কে বা কারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তূর্যের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ