শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বগুড়ায় ভিজিডির চালের বস্তায় লেখা: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় অস্বাভাবিক এক দৃশ্য চোখে পড়ে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম চলাকালে দেখা যায়, চালের বস্তার গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে— “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”।

এমন লেখা চালের বস্তা হাতে পেয়ে অনেকে বিস্মিত হন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির চালের বস্তায় রাজনৈতিক স্লোগান থাকা অনুচিত। অন্যদিকে, অনেকে বিষয়টিকে সাধারণ প্রচারণা হিসেবেই দেখছেন।

চাল নিতে আসা একাধিক উপকারভোগী জানান, আগে কখনো এমন লেখা চালের বস্তা পাননি। এবারের বিতরণে হঠাৎ এমন লেখা চালের বস্তা আসায় তারা অবাক হয়েছেন।

এ বিষয়ে দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ