শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বগুড়ায় পিতা কর্তৃক কিশোরী কন্যা ধর্ষণ: গ্রেফতার ধর্ষক পিতা

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বগুড়ার আদমদীঘী উপজেলায় পিতা কর্তৃক নিজ কন্যা (১৪) কে ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সান্তাহার পৌরসভার ৩ নং ওয়ার্ডের লকু সিভিল কলোনিতে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে লকু সিভিল কলোনির বাসিন্দা জিল্লুর রহমান (৩৮) তার স্ত্রী মুন্নি ওরফে সুমি কিস্তির টাকা তুলতে মালসন এলাকায় গেলে একা পেয়ে নিজ মেয়েকে ধর্ষণ করে। বাড়ি ফিরে মায়ের কাছে ভিকটিম কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেয়।

পরে ভিকটিমের মা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। সংবাদ পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান সঙ্গীয় এসআই আঃ মান্নানসহ ঘটনাস্থলে গিয়ে আসামী জিল্লুর রহমানকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করেন।

এ ঘটনায় আদমদীঘী থানায় মামলা নং-১২ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘী থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম। তিনি বলেন, “আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে পরীক্ষার নিরিক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ