শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বগুড়ায় “ঢাকা বেকারি”তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বগুড়া সদর উপজেলার “ঢাকা বেকারি”-তে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও ভেজাল উপাদান ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, কারখানার ভেতর অস্বাস্থ্যকর পরিবেশ, মেঝে ও টেবিলজুড়ে ময়লার স্তর, খাবারের মধ্যে আরশোলা-টিকটিকির উপস্থিতি রয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ব্রেড ও বিস্কুট পুনরায় উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অ্যামোনিয়া, স্যাকারিন ও পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি এবং বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের প্রমাণ মেলে।

এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় বেকারিটিকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে।

এ অভিযানে নিরাপদ খাদ্য অফিসার রাসেল, পরিদর্শক শাহ আলী, কর্তৃপক্ষের সহায়ক কর্মী ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ