শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বগুড়ায় ডাকাতি ও খুনের ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল হোতাসহ গ্রেফতার ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজারে ভয়াবহ ডাকাতি ও হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে লুন্ঠিত টাকার একটি অংশ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে তালোড়া বাজারের বাসিন্দা হিমু পোদ্দার আগরওয়ালা (৬২)-এর বাড়িতে ৫ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। এরপর ঘরে থাকা আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়।

এ সময় ডাকাতরা হিমু পোদ্দারের স্ত্রী বিমলা পোদ্দারকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে। ডাকাত দলের চলে যাওয়ার পর পরিবারের লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত অভিযান শুরু করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালেই মূল হোতা জুয়েলসহ আসলাম, ইমরান ও রাজুকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে লুট হওয়া ৪৬ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা এবং নিহত বিমলা পোদ্দারের ব্যবহৃত মোবাইল ফোনসহ আরও একটি ফোন উদ্ধার করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতোয়ার হোসেন জানান, “ডাকাতি ও হত্যাকাণ্ডের মূল হোতাসহ চারজনকে খুব অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।”

তিনি আরও বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের ভাষ্য, তালোড়া বাজারের মতো শান্ত এলাকায় এমন ভয়াবহ ডাকাতি ও হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে পুরো বাজারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ