শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বগুড়ায় ডাকাতির ঘটনায় নারী নিহত: টাকাসহ ৩ মোবাইল লুট

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমলা পোদ্দার (৬৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে। নিহত বিমলা পোদ্দার (৬৭) বগুড়ার দুপচাচিয়ার তালোড়া এলাকার মৃত রাধেশ শ্যাম পদ্মারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে চাকুর ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় তারা ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে।

ডাকাতির সময় বড় বোন বিমলা পোদ্দারকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, ওই পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের সকলের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নয় এবং দুই ভাইবোন প্রতিবন্ধী বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “এটি পরিকল্পিত ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ