শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বগুড়ায় ছেলের লাঠির আঘাতে পিতা খুন, ঘাতক ছেলে আটক

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বগুড়ার কাহালুতে সৎ ছেলের লাঠির আঘাতে মিলন (৩৫) ওরফে ‘টাইগার মিলন’ হত্যা হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাহালু পৌরসভার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে মিলন ও মেঘনা বিয়ের মাধ্যমে উভয়েই তৃতীয়বারের মতো সংসার শুরু করেন। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মিলন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ প্রায় দশটি মামলা রয়েছে।

সম্প্রতি মারামারির এক মামলায় গ্রেফতার হয়ে তিনি মাত্র আট দিন আগে জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে আবারও মিলন ও মেঘনার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে মেঘনার প্রথম পক্ষের ছেলে শামিম লাঠি দিয়ে মিলনের মাথায় একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিলন ওই এলাকার আমজাদ আলীর ছেলে। হত্যার পরপরই ঘাতক সৎ ছেলে শামিম (২১)কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, নিহত মিলন একাধিক মামলার আসামি ছিলেন এবং ৭–৮ দিন আগে বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ