শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি বগুড়ার মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মালতিনগর এলাকার ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে ২টি মোটরসাইকেল পাওয়া গিয়েছে, একটি হিরো কোম্পানির হাং যার নাম্বার হলো- বগুড়া-ল ১২৭০১২ ও বাজাজ কোম্পানির মালসার এন এস যার নাম্বার- ঢাকা মেট্রো-ল ৪৩৭৪৫৭।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বগুড়া সদর থানার ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ