শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বগুড়ায় আদালত প্রাঙ্গণ থেকে জোড়া হত্যা মামলার আসামি পলায়ন, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃতরা হলেন হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার পরপরই আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা জজ আদালতের হাজতখানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আসামি গণনা করে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ভিড়ের সুযোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় রফিকুল ইসলাম।

এ ঘটনায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ