শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাকের আলী

স্পোর্টস ডেস্ক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার ওপর ভর করে সুপার ফোরে খেলার সুযোগ পায় টাইগাররা। সুপার ফোরে সেই লঙ্কানদের বিপক্ষেই একমাত্র জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনধিরা।

লিটন দাসের চোটের কারণে দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। তিনি স্বীকার করেছেন এশিয়া কাপে প্রত্যাশ অনুযায়ী খেলতে পারেননি তারা। তাই প্রবাসী সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের আগে বুধবার (১ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন জাকের আলী। এ সময় তিনি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, ব্যাপারটা হতাশার। তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’

এশিয়া কাপে ব্যর্থতার কারণে সমর্থকদের কাছে ক্ষমা চান জাকের। তিনি বলেন, ‘দুঃখপ্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি। এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ