শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

পুত্রবধূর আসার খবরে বাড়ি ছেড়ে পালালো শ্বশুরবাড়ির সবাই

স্থানীয় রিপোর্ট / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাড়ির বউ আসার খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামী, শ্বশুর-শাশুড়িসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যার সমাধানে টাকা পয়সা লেনদেনের পর সমস্যা মেটাতে তালবা‌হানা করার ফলে এমন হয়েছে বলে জানায় স্থানীয়রা। নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ফুলবাড়ি ময়দানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ঘটেছে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, ২০১১ সালে প্রেম করে পরিবারের অমতে বামুনিয়া ইউনিয়নের চুলানীপাড়া গ্রামের সুধীর চন্দ্র দাসের ছেলে শ্রী রতন চন্দ্র দাস বিয়ে করেন ওই এলাকার রিতা রানী দাসকে। রিতা রানী দাস জানান, প্রথমে মেনে না নিলেও এলাকাবাসীর চাপে গ্রহণ করে রতনের পরিবার। এরপরই শুরু যৌতুকের চাপ ও নির্যাতন। যৌতুক না আনায় রিতাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয। রিতার অভিযোগ রতন তার পেটের বাচ্চা নষ্ট করিয়েছে। ২০১২ সালে এসবের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর রিতা ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে থাকে।

এরপর আবারও স্বামী রতন ও তার পরিবার তাকে সংসারে ফিরিয়ে আনার কথা বলে কয়েক ধাপে ৫ লাখ টাকা নেয়, তবে সংসারে আর ফিরিয়ে নেয় না। এজন্য রিতার বাড়িতে ফেরার কথা শুনেই বাড়ির সবাই পালিয়েছে বলে পাড়া-প্রতিবেশিরা সবাই ধারণা করছেন।

রতনের খালাতো ভাই এক‌ই গ্রামের শ্রী শান্তি পদ দাস জানান, গতকাল বিকেলে রিতা বাড়িতে আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে রতনসহ তার পরিবারের সদস্যরা। সে জানায় রিতার অভিযোগ মোটামুটি সত্য। শান্তি পদ বাবু নিজেও পারিবারিকভাবে অনেকবার শান্তির চেষ্টা করেছে কিন্তু কেউ কথা শুনেনি।

রতনের প্রতিবেশীরা জানায়, রিতার দাবি যৌক্তিক। টাকা-পয়সা না নিলে তারা বাড়ি ছেড়ে পালাবে কেন? আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের পথ তারা আবারও শান্তিতে সংসার জীবনে ফিরুক এমন প্রত্যাশা সবার।

বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত। পরিবার দুটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় চেষ্টা করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে শ্রী রতন চন্দ্র দাসের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও সাড়া মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ