শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

ডেস্ক নিউজ / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।

এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্‌ঘাটন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ