শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

‘পলিথিনের পরিবর্তে কাপড়-পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস করতে হবে’

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ সম্পূর্ণভাবে বর্জন করা জরুরি। পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

সোমবার (১৯ মে) সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্লাস্টিক ও পলিথিন শপিং ব্যাগের ভয়াবহ পরিবেশগত ক্ষতির বিষয়টি তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকার ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণ এগিয়ে এলে এ কাজে সফল হওয়া যাবে।

সভায় নগরায়ণের চাপে পুকুর, খাল ও অন্যান্য জলাশয় ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক জলাধার রক্ষা করা অপরিহার্য। সভায় উপদেষ্টা তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানাই। আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ পরিবর্তন আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ