শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে “ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর। সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক সমন্বয়ক মো. মোশারফ হোসেন।

বক্তারা বলেন, কোভিড-১৯ মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে ব্র্যাক যুক্তরাজ্য সরকারের সহায়তায় “Educate the Most Disadvantaged Children in Bangladesh (EMDC)” প্রকল্পের আওতায় এক্সেলারেটেড এডুকেশন মডেল চালু করেছে।

১০ মাস মেয়াদি এ মডেলের মাধ্যমে ইতিমধ্যে ১,৯৫০টি স্কুলে ৪৮,৭৫০ শিক্ষার্থী শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প শেষে ৫,৯০০ স্কুলে ১,৪৭,৫০০ শিক্ষার্থী শিক্ষা লাভ করবে।

সভায় এ উদ্যোগের সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ