শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন সরকার (৩৮) নামের সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এই মাদকের সঙ্গে জড়িত ২ কারবারি পালিয়ে গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) পলাশবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টার দিকে পলাশবাড়ী চৌরাস্তার হিজলগাড়ি এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল আমিন সরকার উপজেলার আমবাড়ি গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে। তিনি পলাশবাড়ি সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি আকাশ মিয়া (৩৩) ও সবুজ মিয়া (২৮) নামে দুইজন পালিয়ে যায়। তবে আল আমিন সরকারের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার আল আমিন সরকারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ