শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন মাকে হাসপাতালে নিয়ে যাওয়া সেই পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ মাকে হাসপাতালে নিয়ে যান। তার মা স্ট্রোক করেন। এজন্য পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়। ফলে তিনি প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে তিনি আবার পরীক্ষার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে বিষয়টি ফেসবুকে জানান সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল)।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আনিসার সঙ্গে আমার কথা হয়েছে। তার কলেজের অধ্যক্ষ এবং অসুস্থ মায়ের সঙ্গেও কথা বলেছি। বাঙলা কলেজের ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ উসমানি আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন।’

তিনি আরও জানান, আনিসার বাবা দুই বছর আগে মারা গেছেন। মা অসুস্থ। আনিসাই একমাত্র দেখভালের দায়িত্বে। শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

রুহুল কুদ্দুস বলেন, ‘আজও তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। তবে দেখা হয়নি। বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি যেন পরে নেওয়া হয়, সে চেষ্টা চলছে।’

তিনি আইনগত সহায়তার আশ্বাসও দিয়েছেন। বলেছেন, ২০০০ সালের একটি মামলার নজিরও তুলে ধরেছেন।

তিনি আরও লেখেন, ‘আশা করছি, শিক্ষা বোর্ড ও শিক্ষা উপদেষ্টা মানবিক দিক বিবেচনা করবেন। আনিসাকে যেন আদালতে যেতে না হয়, সেটাই আমার প্রত্যাশা।’

উল্লেখ্য, বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা হয়। ওই দিন রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজে এক শিক্ষার্থীকে কাঁদতে দেখা যায়। সে পরীক্ষা দিতে পারেনি। ভিডিওটি ভাইরাল হয়।

জানা গেছে, ওই শিক্ষার্থী আনিসা আহমেদ। তার মা সকালে স্ট্রোক করেন। বাবা আগেই মারা গেছেন। পরিবারের কেউ না থাকায় তাকেই মাকে হাসপাতালে নিতে হয়। পরে পরীক্ষা কেন্দ্রে ছুটে এলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এখন জানা গেছে, আনিসা পরীক্ষার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ