শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

পররাষ্ট্র ক্যাডার থেকে চাকরিচ্যুত হলেন বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট / ৫০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগের সাবেক নেতা অনির্বাণ সাহাকে ৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৩তম বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী সচিব অনির্বাণ সাহাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

বুয়েট শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, অনির্বাণ সাহা ক্যাম্পাসে “মূর্তিমান আতঙ্ক” হিসেবে পরিচিত ছিলেন। সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বুয়েট নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

গত ১৫ জানুয়ারি ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব হিসেবে অনির্বাণ সাহা যোগদান করেছিলেন। তার রেজিস্ট্রেশন নম্বর ১৪০২৬২২১ এবং গেজেটের সিরিয়াল নম্বর ২৩।

এর আগে বুয়েট শিক্ষার্থীরা তাদের এক স্মারকলিপিতে অনির্বাণ সাহার বিষয়ে লিখেছিলেন যে, “অনির্বাণ ছিলেন বুয়েট ছাত্রলীগের আরেক সন্ত্রাসী সহসভাপতি ও নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে রয়েছে বুয়েটে অসংখ্য নির্যাতন ও মারধরের অভিযোগ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ