শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

নুরের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর বর্বর হামলার প্রতিবাদে ও ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল এর আয়োজন করে  বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।

উপজেলার দলীয় কার্যালয় হতে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা দলীয় অফিসের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলা শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে উদার, জেলা শাখা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহ্, কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব অধিকার পরিষদের সভাপতি লাভলু হক, কিশোরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রোমানুজ্জামান রোমান, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি আঃ রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে এখনও কেন গ্রেফতার করা হয়নি প্রশাসনের কাছে জবাব চাই।আপনারা খেলা দেখতেছেন, পুলিশ ও সেনাবাহিনী দেশে অরাজকতা সৃষ্টি করতেছে।

কি কারনে স্বৈরাচারের দোসর জিএম কাদেরকে এখনও গ্রেফতার ও জাতীয়পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে না। নুর ভাইয়ের উপরে হামলাকারী কাউকে এখনো গ্রেফতার করা হয়নি আমরা বলতে চাই অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করুন আর এদেশে দোসর দেরকে কোন দিন রাজনীতি করতে দেয়া হবে না হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ