শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

নীলফামারী জেলা কারাগারে গাঁজা নিয়ে প্রবেশ, আটক কারারক্ষী শ্রীঘরে

ডেস্ক নিউজ : / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

নীলফামারী জেলা কারাগারে দায়িত্বপালনের জন্য অভ্যন্তরে প্রবেশের সময় মাদকসহ এক কারারক্ষীকে আটক করে দায়ীত্বে থাকা অপর কারারক্ষীরা। পরে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯ টায় মামলা দয়ের করে তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

আটক কারারক্ষীর নাম সালমান শাহ। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গজারিয়ারচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৬ জুন) রাত ৩ টায় দায়িত্ব পালনে জন্য প্রবেশের সময় মূল ফটকে তল্লাশি চালিয়ে কারারক্ষী সালমানের ডান পায়ের হাঁটুর নিচে প্যান্টের ভেতর পরিহিত টাইস থেকে আনুমানিক ৭-৮ গ্রাম গাঁজা উদ্ধার করে অপর তিন কারারক্ষী।

নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেন জানান, ঘটনাটি কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিপন্থি এবং দন্ডনীয় অপরাধ। তাই কারারক্ষী সালমান শাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সেইসাথে উক্ত ঘটনায় আটক কারারক্ষীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, কারারক্ষী সালমান শাহ-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ