সোমবার ২৯ সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর, মহোদয়, নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একই ভূখণ্ডে বসবাস করে আসছে, এখানে সকল ধর্মের মানুষ একে অপরের উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও দেখা যায় না। মন্ডপ পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করেন ।
এ সময় ডিআইজি মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, পুলিশ সুপার, নীলফামারী।