শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে মার্কেট দখলের অভিযোগ

স্থানীয় রিপোর্ট / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নীলফামারীর জেলার সৈয়দপুরে বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে। বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আমিনুল ইসলাম।

এ বিষয়ে আমিনুল ইসলামের অভিযোগ, বাঙালিপুর চৌমুহনী বাজারে তার একটি মার্কেট রয়েছে। তিনি ২০১১ সালে জমি কিনে সেখানে মার্কেটটি নির্মাণ করেন। সেখানে গোডাউন ও দোকান ভাড়া দেওয়া আছে। মার্কেটের পেছনে কিছু খালি জায়গা রাখা হয়েছিলো। গত শুক্রবার বিকেলে রেজাউল খান রেজা তার সহযোগীদের নিয়ে এসে মার্কেটটি জোর করে দখল করেন। বাঁধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মার্কেটের দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

আমিনুল ইসলাম দাবি করেন, রেজা মার্কেট ছাড়ার জন্য তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আরও ক্ষতি করার হুমকি দেন। এরপর মার্কেটে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সাইনবোর্ড লাগানো হয়।

অভিযুক্ত রেজাউল খান রেজা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও মার্কেট দখল করিনি। জায়গাটি আমার নিজস্ব ক্রয়কৃত জমি। সেখানে আমি সাইনবোর্ড লাগিয়েছি।

এ নিয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ঘটনার কথা শুনেছি, খোঁজখবর নেওয়া হচ্ছে। দলের নাম ভাঙিয়ে কেউ দখল বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ