শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নীলফামারীর সৈয়দপুরে নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য

স্থানীয় রিপোর্ট / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেনে অজ্ঞান পার্টির ফাঁদে পড়লেন মা-মেয়ে। জুস পান করিয়ে তাদের অজ্ঞান করে কানের দুল ও নাকের ফুল খুলে নেন প্রতারক চক্রের মূল হোতা ফুল মিয়া (৫৫)। তবে শেষ রক্ষা হয়নি তার। সচেতন এক যাত্রী তাকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে তার নিজের কাছে থাকা জুস পান করাতে নিজেই অজ্ঞান হয়ে পড়েন ফুল মিয়া। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসের ’ঝ’ বগিতে শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, দিনাজপুরের বিরামপুর থেকে ট্রেনে ওঠেন কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮)। তারা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই ইউনিয়নের দক্ষিণ মালঞ্চ গ্রামের বাসিন্দা।

তাদের পাশের সিটেই ছিলেন অজ্ঞান পার্টির সদস্য ফুল মিয়া, যিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা।

আলাপচারিতার একপর্যায়ে ফুল মিয়া মা-মেয়েকে জুস পান করান। অল্প সময়ের মধ্যেই তারা অজ্ঞান হয়ে পড়লে তাদের গয়না খুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম ঘটনাটি আঁচ করতে পেরে হাতেনাতে ধরে ফেলেন ফুল মিয়াকে।

প্রথমে অভিযোগ অস্বীকার করলেও যাত্রীরা ফুল মিয়ার কাছে থাকা জুস পান করাতে বাধ্য করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেও অজ্ঞান হয়ে পড়লে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। পরে ট্রেনে দায়িত্বরত পুলিশকে খবর দিলে ফুল মিয়াকে ভুক্তভোগী দুই নারীসহ সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানিয়েছেন, কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী মা-মেয়ে ও আসামির জ্ঞান এখনো ফেরেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ