শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে গোয়ালঘর থেকে কৃষকের চার গরু চুরি

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধি / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে গোয়ালঘর থেকে এক কৃষকের ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। গত সোমবার (৪ জুলাই) গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকার মৃত সেল্লু মামুদের ছেলে সাহেব আলীর বাড়িতে। ভুক্তভোগী কৃষক জানান,গত সোমবার প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষে বাড়ির সকলে ঘুমাতে যান। পরদিন সকালে গোয়াল ঘর থেকে গরু বাহির করতে গেলে দেখেন গোয়ালঘরে কোনো গরু নেই। গভীর রাতে গরু গুলো চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক সাহেব আলীর ছেলে ওয়াসিম বলেন,রাত সাড়ে ১২ দিকে মাছ ধরে বাড়িতে চলে আসেন। খাওয়া দাওয়া শেষে রাত দুইটার দিকে ঘুমে পড়েন। সকাল বেলায় গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে দেখেন দুটি গাভী ও দুটি বড় ষাঁড় বাছুর চুরি হয়েছে। এতে আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হলো।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন,গরু চুরি হওয়ার বিষয়টি শুনেছি।এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।তারপরেও চুরি যাওয়া গরু উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ