শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ ভাবে লটারীর টিকেট বিক্রির অভিযোগে ২ ব্যক্তির জেল

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ হওয়া মেলা ও লটারীর টিকেট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই জনের ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা শহরে বন্ধ হওয়া মেলা ও লটারীর টিকেট অবৈধ ভাবে বিক্রি করার সময় উপজেলা প্রশাসন দুইজনকে আটক করে। এসময় তাদের কাছে সৈয়দপুর উপজেলায় অনুষ্ঠিতব্য ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলায় লটারীর টিকেট পাওয়া গেলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আবুল হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৬) ও জয়পুরহাট জেলা সদর উপজেলার দুলু মিয়ার ছেলে আবু  হানিফ (৫৫) কে ৭ দিনের কারাদণ্ড প্রদানসহ ২শ টাকা করে টাকা জরিমানা আদায় করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,জেলা প্রশাসন থেকে মেলা ও লটারীর বন্ধের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু ব্যক্তি অবৈধভাবে লটারীর নামে টিকেট বিক্রি করছে বলে আমরা জানতে পারি। পরে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দন্ড প্রদান করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ