শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

নীলফামারীতে ১২ বছর পর কবর থেকে উত্তোলন আবু বক্কর সিদ্দিকের মরদেহ

নীলফামারী প্রতিনিধি / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নীলফামারী জেলায় এক যুগ পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম, সদর থানার উপ-পরিদর্শক সজীব সাহা, নিহতের ছেলে লিটন রহমান এবং সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে লিটন রহমান ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামি করে নীলফামারী আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তার বাবা আবু বক্কর সিদ্দিককে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি তাৎক্ষণিক মামলা করতে পারেননি।

লিটন রহমান অভিযোগ করেন, এ হত্যাকাণ্ড নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে সংঘটিত হয়। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উত্তোলন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে মামলার তদন্তে পরবর্তী অগ্রগতি হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ঘটনাটি নতুন করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ